Logo




রহমাননগর লিল্লাহ জামে মসজিদ কমিটি গঠন।

প্রতিবেদকের নাম :
আপডেট করা হয়েছে : রবিবার, ২ নভেম্বর, ২০২৫

জালাল উদ্দিন সভাপতি ও দিলবর রহমান বাদশা সাধারণ সম্পাদক নির্বাচিত

শুক্রবার ৩১ অক্টোবর এশার নামায পর রহমাননগর লিল্লাহ জামে মসজিদ কমিটির সাধারণ সভা সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নবিউল ইসলাম নয়নের সভাপতিত্বে শুরু হয়। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক মোঃ দিলবর রহমান বাদশা। সভায় বিগত তিন বছরের আয় ব্যয়ের হিসাব উপস্থাপন করেন,কোষাধ্যক্ষ মোঃ আনোয়ার হোসেন মন্টু। উক্ত হিসাব সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে গৃহীত হয় অনুমোদিত হয়। পরিশেষে উপস্থিত সবার মতামতের ভিত্তিতে আলহাজ্ব মোঃ জালাল উদ্দিন জিলাদারকে সভাপতি ও মোঃ দিলবর রহমান বাদশাকে সাধারণ সম্পাদক ও মোঃ আনোয়ার হোসেন মন্টুকে কোষাধ্যক্ষ করে আগামী তিন বছরের জন্য ২৩ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন,সহ-সভাপতি আলহাজ্ব মনসুর রহমান, সহ-সভাপতি আলহাজ্ব ডাঃ বেলাল উদ্দিন, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নবিউল ইসলাম নয়ন, সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ জিলাদার,সহ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ গোলাম রব্বানী সেতার,ধর্মীয় ও পাঠাগার সম্পাদক কামাল পাশা,প্রচার সম্পাদক মোঃ আফজাল হোসেন মুকুল,দপ্তর সম্পাদক মোঃ আতিকুর রহমান রেজা,কার্যনির্বাহী সদস্য ১৩ জন হলেন,খন্দকার খাদেমুল ইসলাম,মোঃ জহিরুল ইসলাম, মোঃ আব্দুল জলিল জুম্মান,মোঃ রাসেল জিলাদার মানিক, প্রভাষক মোঃ হাবিবুর রহমান রজিব,আলহাজ্ব মোঃ আব্দুল মান্নান বাবু,মোঃ মঞ্জিল মোর্শেদ বাবু ও হাফেজ মোঃ আব্দুর রহমান।

মন্তব্য

মন্তব্য





এই ধরনের আরও খবর

ফেসবুকে আমরা




Theme Created By ThemesDealer.Com