দামুড়হুদা প্রতিনিধিঃ দামুড়হুদা মডেল থানার আয়োজনে দর্শনা অডিটোরিয়ামে ওপেন হাউজ ডে -২০১৯ অনুষ্ঠিত হয়েছে।অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অত্র অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোঃ জাহিদুল ইসলাম (পুলিশ সুপার, চুৃয়াডাঙ্গা জেলা)বিশেষ অতিথির বক্ত্যব্য রাখেন সিনিয়র সহকারি পুলিশ সুপার জনাব মোঃ আবু রাসেল। আরও বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জননেতা জনাব মোঃ অালী মুনছুর বাবু । অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দর্শনা পৌর মেয়র মোঃ মতিয়ার রহমান সহ পৌর আওমীলীগ , যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ ।